শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৩০ এএম, ২০২৩-০১-২৮
স্পোর্টস ডেস্ক : সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে সহযোগী প্রতিষ্ঠান চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহাবুব রহমান দুর্জয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক আওয়ামী লীগ নেতা কেবিএম শাহজাহান, প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও যুব সংগঠক সেলিম উদ্দিন জয়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন- চলমান মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নাই। নিয়মিত খেলাধুলায় শাররীক ও মানসিক বিকাশ ঘটে। সুন্দর ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করতে আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে। বক্তারা এসময় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা মোঃ জসিম, আওয়ামী লীগ নেতা সাধন দাস, সাবেক ছাত্রনেতা পঙ্কজ রায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসূল মান্নান, মামুনুর রশিদ মামুন, মহানগর সেবক লীগ নেতা আব্দুল বাতেন, ইলিয়াছ মিলন, মোঃ ফোরকান, অপুধর রাজ, মোর্শেদ, রোকন, অমিত দাস লিটন, সানি প্রমুখ। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ নুর এবং সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক সিফাতুল হক। ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হয় সিআর সেভেন এবং রানার্সআপ হয় জুনিয়র বয়েজ। খেলা পরিচালনা করেন আলমগীর হোসেন আলো, মোঃ আল সাফাতসহ অন্যান্যরা।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited