শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২১-০১-২৬
মো: কাঞ্চন চৌধুরী সুমন : “বাংলা স্টুডিও টিভি” ইউটিউব চ্যানেল যার সাবস্ক্রাইবারের সংখ্যা ৭০,৯০০। আর ভিউস ১৩,৫০১,৮৮৯ যা প্রতিনিয়তই বাড়ছে । চ্যানেলটির ৮৯ টি ভিডিও কনটেন্ট এর সবগুলোই বাংলাদেশ টেলিভিশনের ফিউশন ধর্মী অনুষ্ঠান ‘’বাংলা স্টুডিও’’র।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ জানুয়ারি চ্যনেলটি খোলা হয়েছে । এরি মধ্যে চ্যনেলটি আয় করেছে লক্ষ লক্ষ টাকা। যদিও গত আট মাস ধরে চ্যানেলটিতে কোন কনটেন্ট আপলোড করা হয়নি। তথাপি প্রতি মাসেই ইউটিউব থেকে টাকা ঢুকছে ব্যাংক একাউন্টে।এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংক একাউন্টে টি কার।
বাংলাদেশ টেলিভিশনের ফিউশন ধর্মী অনুষ্ঠান ‘’বাংলা স্টুডিও’’র প্রতিটি অনুষ্ঠান নির্মাণ ব্যয় আনুমানিক ২ থেকে ৩ লক্ষ টাকা। সংশ্লিষ্টদের সাথে আলাপচারিতায় জানা যায়, ব্যক্তিগত ভাবে এধরনের একটি কনটেন্ট নির্মাণ করতে ব্যয় হবে ৮ থেকে ১০ লক্ষ টাকা। অথচ সম্পূর্ণ বিনা পয়সায় এই ধরনের একটি অনুষ্ঠানের নামে ইউটিউব চ্যানেল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া আদো বৈধ কিনা তা নিয়ে জন মনে প্রশ্ন উঠেছে।
জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি থেকে, মার্চ ২০২০ পর্যন্ত অনুষ্ঠানটির প্রযোজক ছিলেন অডিয়েন্স রিসার্চ অফিসার এবং অনুষ্ঠান অধ্যক্ষ উপস্থাপন (চঃদাঃ) সাহারিয়ার মোহাম্মাদ হাসান। অনেকেই মনে করছেন তিনিই বি টি ভি 'র অনুষ্ঠান বাংলা স্টুডিও দিয়ে ইউটিউব চ্যানেল খুলে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট বর্তমান কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, কে বা কাহারা “বাংলা স্টুডিও টিভি” নামে ইউটিউব চ্যানেল করেছে তা আমার জানা নাই। তবে কাজটি সম্পূর্ণ বেআইনি। “বাংলা স্টুডিও টিভি”র এই ৮৯ টি ভিডিও কনটেন্ট এর মালিক বিটিভির কোন কর্মকর্তা নয় এর মালিকানা সম্পূর্ণ বিটিভির। এ ধরণের গর্হিত দুর্নীতিবাজদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকেই।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited