শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২১-০১-২৬
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় গতকাল মঙ্গলবার গ্রামীণফোন টঙ্গী ডিস্ট্রিবিউশন হাউজে দূরন্ত ডিজিটাল পুরষ্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের বিজনেস হেড তৌহিদুর রহমান তালুকদার।
এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে বিভিন্ন সমস্যার মাঝেও বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টবিউশন হাউজে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর চাকুরীচ্যুতির ঘটনা ঘটেনি। গ্রামীণফোন করোনা সময়ে শতভাগ বিধিবিধান মেনে গ্রামীণফোনের নতুন-পুরাতন গ্রাহকদের পাশে থেকে গ্রাহক সেবা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, গ্রামীণফোনের রিজিওনাল সেলস ম্যানেজার আতিকুল হোসেন, এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান সায়মন, সিনিয়র টেরিটরী ম্যানেজার রাজু সিনহা, রিটেল চ্যনেল ম্যানেজার রবিউল হাসান রাহেল, টঙ্গী ডিস্ট্রিবিউশন হাউজ ওনার মোবারক হোসেন এবং টঙ্গী গ্রামীণফোন সেন্টার মালিক ও সাংবাদিক হাজী নূরুল ইসলাম। দূরন্ত ডিজিটাল মেগা গিফটের প্রথম পুরুষ্কার হিসাবে মটর সাইকেলটি জিতে নেন টঙ্গীর বেস্ট রিটেলার জমশেদ আলী। আনুষ্ঠানিকভাবে মটর সাইকেলটি জমশেদ আলীর হাতে তুলে দেয়া হয়। পরে গ্রামীণফোনের ভিজিটর টিম টঙ্গী চেরাগআলী মার্কেটস্হ গ্রামীণফোনের কাস্টমার কেয়ার গ্রামীণফোন সেন্টার পরিদর্শন করেন।
কর্মকর্তারা এখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে টঙ্গীর পুরো এলাকায় সুনামের সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে আসছে টঙ্গী গ্রামীণফোন সেন্টার। করোনা সময়েও বিধিবিধান মেনে গ্রাহক সেবা অব্যাহত রেখেছে টঙ্গী গ্রামীণফোন সেন্টারটি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited