শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৫ পিএম, ২০২৩-০২-০৭
এফ আই রানা পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোডের কাজে নিয়োজিত শ্রমিকদের মজুরি প্রদানে অনিয়ম ও ন্যায্য দাবী আদায় এবং দূর্নীতি -অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি তুলে নিয়ে স্ব-স্ব কাজে ফিরেছেন বলে জানিয়েছেন সর্দার ও শ্রমিকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় শ্রমিকরা পুর্বের ন্যায় কাজ করছেন,ধর্মঘট ডাকার পরে কোন সুফল পেলেন কি না জানতে চাইলে তারা জানান,আমরা আমাদের দাবীগুলোর সব কিছুই আগে থেকেই পেতাম কিন্তু করোনাকালীন সময়ে মিটিংগুলো না হওয়ায় কে বা কাহার ইন্দনে ও আজগুবি কোটি টাকা শ্রমিকদের হিসাব নেই মর্মে শুনার পর আমরা না বুঝেই আন্দোলনে নামী।তবে ফেডারশন যখন সবার সামনে হিসেব ও আমাদেরকে দেয়া সুবিধাগুলো তুলে ধরেন এবং আমরা সেসব সুবিধা ভোগ করেই আসছি প্রমাণিত হয় তখন আমরা বুঝে ফেলি এটা ভুল বুঝাবুঝি। তৎক্ষণাৎ সভাপতি ও সম্পাদকের কাছে ছুটে গিয়ে ক্ষমা প্রার্থনা করি ও কাজে যোগ দেই। বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের সভাপতি সফর উদ্দিন জানান,শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা কামাই মেরে খেলে তো আল্লাহ আমাদের মাফ করবেন না।তৃতীয় পক্ষের ইন্দনে শ্রমিকদের ক্ষেপিয়ে দিলেও সঠিক হিসেব ও ন্যায্য ভাবে কাজ চালিয়ে যাওয়ার কারনে ইন্দন্দাতা তার স্বার্থ হাসিল করতে পারেনি পারবেও না। বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ফেডারেশনের ক্যাশিয়ার,হামিদুল ইসলাম জানান,ভুল বুঝিয়ে শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়ে স্বার্থ হাসিল করতে চেয়েছিল অনেকেই।তবে ফেডারেশনের বলিষ্ঠ নেতৃত্ব ও সৎভাবে কাজ করার জন্য স্বার্থবাদীরা স্বার্থ হাসিল করতে পারেনি। স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান,শ্রমিকদের কষ্টের টাকা মেরে বড়লোক হতে হবে এমন কোন ইচ্ছা আমাদের নেই। ভুল বুঝাবুঝির অবসান ঘটেয়ে শ্রমিকরা কাজে ফিরেছেন। উল্লেখ্য যে, শনিবার ৪ ফেব্রুয়ারি বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক অফিসের সামনে শ্রমিকরা ন্যায্য পাওনা আদায়ের দাবীতে ধর্মঘট শুরু করলে সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউপির চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠুর আশ্বাসে ধর্মঘট সেই দিনের জন্য স্থগিত করলে পরবর্তীতে শ্রমিক নেতাদের সাথে বসলে ভুল বুঝাবুঝি প্রমাণিত হলে শ্রমিকরা কাজে যোগদান করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited