শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২১-০১-২৮
মো: সেলিম হাসান : সাবেক মিঠাপুকুর উপজেলা ভাইস চেয়ারম্যান, এবি পার্টির সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা আহবায়ক আব্দুল বাছেদ মারজানকে ২০১৪ সালের রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মিথ্যা মামলায় আদালত গত ২০ তারিখে দুই বছরের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। তার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষে দলের যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সাজু, রংপুর জেলা ও মহানগরের পক্ষ থেকে মহানগরের যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলজার রহমান ও সদস্য সচিব মোঃ মাহাবুব হোসেন। লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সদস্য সচিব সাংবাদিক এম. এ. কে সেলিম হোসেন ও জেলা যুব এবং ছাত্র বিষয়ক সমন্বয়ক সাংবাদিক এফ আই রানা প্রধান। করোনার অজুহাতে দেখা করতে না পারায় এরশাদ হোসেন সাজু ক্ষোভ প্রকাশ করে বলেন, অনলাইনে স্বাক্ষাত করার সুযোগটিও বন্ধ,যেখানে স্কুল কলেজ সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেখানে কারাগারে প্রিয়জনদের সাথে তাদের আত্মীয় স্বজনদের কেন দেখা করার সুযোগ নয়? তিনি সাংবাদিকদের আরো বলেন মারজান সাহেবকে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি মামলাটির প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবী করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited