শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২৩-০২-১৬
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ ঢাকা পোস্ট অনলাইন পোর্টাল'র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা, কেক কর্তন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সিরাজগঞ্জের কলম সৈনিক মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাত্র দুই বছরে এই শীর্ষস্থান অর্জন করে নেওয়াটা অবশ্যই সহজ ছিল না। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। দেশকে এগিয়ে নিতে সংবাদমাধ্যমের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তারা বলেন, ঢাকা পোস্ট সেই ভূমিকা সঠিকভাবে পালন করছে এবং আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক দোলন চাপা'র প্রধান সম্পাদক মো. ফজলে খোদা লিটনের সভাপতিত্বে এবং এনটিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার সঞ্চালনায় এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ, সিরাজগঞ্জের পুলিশ সুপারের প্রতিনিধি ট্রাফিক পরিদর্শক মো সালেকুজ্জামান খান সালেক, সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপির প্রতিনিধি পরিদর্শক মো. গোলাম কিবরিয়া, দৈনিক যমুনা প্রবাহ'র নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুল মজিদ সরকার, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলাম, কালবেলা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি অশোক ব্যানার্জি, সাধারণ সম্পাদক এইচ.এম মোকাদ্দেস, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ সদর বিএম কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাসুদ মুক্তা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগান্তরের জেলা প্রতিনিধি মো. জেহাদুল ইসলাম, সিটিজেন টাইমসের জেলা প্রতিনিধি টি এম এ হাসান, এসএ টিভির জেলা প্রতিনিধি রহমত আলী, খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আলমগীর কবির, মানবজমিনের জেলা প্রতিনিধি সুজন সরকার, কলম সৈনিকের সিনিয়র প্রতিবেদক মহির উদ্দিন, যুগের কথার ব্যবস্থাপনা সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি মো. সায়েম উদ্দিন, সোনালী বার্তার জেলা প্রতিনিধি বাবুল আক্তার, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, বাংলা ট্রিবিউন ও সারাবাংলার জেলা প্রতিনিধি রানা আহমেদ, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদিত্য রাসেল, আমাদের বাংলার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মোঃ এনামুল হক, আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি রেজাউল করিম খান, বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি এসএম আব্দুল মান্নান, আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক সোহাগ হাসান জয়, আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহরিয়ার পারভেজ জিকো, বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি মাকসুদা খাতুন, ডেইলি বাংলাদেশের পারভীন আক্তার, সাংবাদিক মাসুদ রানা বাচ্চু, সাম্মী আহমেদ আজমীর, হোসেন আলী ছোট্ট, সাথী পারভীন, শাহনিল,তানভীর শাকিল, শাকিল হোসেন বাপ্পীসহ জেলায় কর্মরত অন্য সাংবাদিকগণ, পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্য শামীম রেজা ও শফিক মাহমুদ, সেভেন রিংস সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. আব্দুল মোমিন, মীর সিমেন্টের মার্কেটিং অফিসার ওয়াসিম হোসাইন, সমাজ সেবক নুতন আহমেদ সহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শেষে কলম সৈনিক মিডিয়া সেটার থেকে অতিথিদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited