শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৫ পিএম, ২০২৩-০২-১৮
এফ আই রানা স্টাফ রিপোর্টার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাবনা পাড়ায় নিম্ন আদালতের রায়ে প্রাপ্ত জমির বাহিরে গিয়ে ভুক্তভোগী পরিবারের আলাদা দাগে কেনা জমি দখল নেয়ার চেষ্টা করছেন মর্মে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকদ্দমা চালানোর পর কসর উদ্দিনের সন্তানেরা তার বাবার জমি নিম্ন আদালতের রায়ে ২ একর ৯৯ শতক পান। সে জমি নিম্ন আদালত লাল নিশানার মাধ্যমে দখলে দিয়ে চলে যান। কিন্তু কসর উদ্দিনের ছেলেদের দাবী ২ একর ৯৯ শতক জমি তারা দখলে পাইনি। তাই তারা স্থানীয় আমিন দিয়ে ২ একর ৯৯ শতক জমি মাপযোগ না হওয়া পর্যন্ত অপর পক্ষের দখলে থাকা জমিতে ধান লাগানো নিষেধ করেছেন।এ জন্য থানায় একটা অভিযোগ দ্বায়ের করেছেন।তাদের জমির দাগ নাম্বার ৮২৫৮। এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি কসর উদ্দিনের সন্তানেরা ইতিমধ্যে নিম্ন আদালতের দেখিয়ে দেয়া লাল নিশানা পর্যন্ত জমি দখলে নিয়েছে। কিন্তু কসর উদ্দিনের সন্তানেরা ৮২৫৮ দাগের বাহির ৮২৬০ দাগে কেনা আমাদের জমিতে আমাদের চাষাবাদ ও বাড়ি দখলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসতেছে।আমরা আলাদা দাগ ৮২৬০ এ আলাদা মালিক নবার উদ্দিনের কাছে ক্রয় করি।এটি তাদের পিতার রায়ে প্রাপ্ত জমি কসর উদ্দিনের ৮২৫৮ দাগের ২ একর ৯৯ শতক জমির বাহিরে কেনা সম্পত্তি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited