শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৬ পিএম, ২০২৩-০২-২৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:শিক্ষার্থীদের মাঝ থেকে বিজ্ঞান ভীতি দূর করে বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞান পড়ায় উৎসাহিত করতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিষয়ক বই বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ’র বাবার নামে গঠিত মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার অংশ হিসেবে এই বই বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূইয়া জনী’র সভাপতিত্বে ও বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বই বিতরণ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন চৌধুরী, সায়মা সাবরিন, সেলিমগীর হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার সভাপতি রেবেকা সুলতানা, সাধারন সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি ফেরদৌস মিয়া, চুলুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিনসহ সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে তৃতীয় থেকে অষ্টম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে প্রদানকৃত বইয়ের উপর ভিত্তি করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited