চট্টগ্রাম   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

টঙ্গী প্রতিনিধি    |    ০৪:০১ পিএম, ২০২৩-০৩-০৫

ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে মনোনয়ন পত্র বিক্রি না করার অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের কথা থাকলেও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম  তা বিতরণ করছেন না বলে অভিযোগ উঠেছে। 

অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার এলিজা সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫মার্চ রবিবার সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য অভিভাবক সদস্যরা গেলে প্রধান শিক্ষকের রুম বন্ধ পায়।

মনোনয়ন পত্র তুলতে আসা আব্দুর রাজ্জাক, নাজমুল হক নাজু,ফরিদুল ইসলাম, আওলাদ হোসেন, দিলরুবা খাতুন  অভিযোগ করে বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়ন পত্র বিক্রি করার কথা আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক স্কুলে নেই। তার রুম তালা তার সাথে বারবার যোগাযোগ করছি কিন্তু তিনি মোবাইল ধরছেন না।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইনাম আহমেদ আব্দুল বাতেন বলেন, অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা হয়েছে এটা আমি জানি। কিন্তু মনোনয়ন পত্র বিতরণের বিষয়ে প্রধান শিক্ষক আমার সাথে কোন আলাপ আলোচনা করেনি আমি কিছু বলতে পারবোনা। প্রধান শিক্ষকের স্কুলে অনুপস্থিত বিষয়ে বলেন আমি শুনেছি স্যার ছুটিতে আছে আমাকে কিছু বলেনি।

এব্যাপারে ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান আলী আলকাছ বলেন, আমাদের ভাটপিয়ারী গ্রামের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪বছর যাবৎ নিয়মিত কমিটি নেই। নিয়মিত কমিটি না থাকার কারণে স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে।  দীর্ঘদিন পর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্য প্রিজাইডিং অফিসার তফসিল ঘোষণা করেছে।  তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক আসেনি কাউকে দায়িত্ব দেয়নি। তিনি বলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে।  আমরা এই প্রতিষ্ঠানের মঙ্গল চাই এ প্রতিষ্ঠানকে রক্ষার জন্য প্রধান শিক্ষকের অপসারণ চাই। 

এবিষয়ে ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এর প্রতিক্রিয়া জানার জন্য বিদ্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি।  এবং তার মুঠো ফোন ০১৭১৮৭২৩৩০৪ নম্বরে বার বার ফোন দিলে-ও রিসিভ করেন নি।

এব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, অত্র বিদ্যালয়ে যেনো নিয়মিত ম্যানেজিং কমিটি না হয় সেজন্য প্রধান শিক্ষক উঠে পরে লেগেছে।  তিনি প্রিজাইডিং অফিসার চেঞ্জের জন্য প্রধান শিক্ষক স্কুল না করে বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করছে। প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বৃহস্পতিবার ও রবিবার মাধ্যমিক শিক্ষা অফিস কে অবহিত না করে স্কুলে অনুপস্থিত আছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর