শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩২ পিএম, ২০২১-০১-৩০
আব্দুস সবুর খান, টঙ্গী : সরকার দলীয় কোন লোকজন যদি মাদক, দুর্নীতির সাথে জড়িত থাকে সে যতই শক্তিশালী হোক না কেন, সত্য প্রকাশে আপনারা নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন। এতে করে যদি কোন প্রকার হয়রানির শিকার হন গাজীপুর মহানগর আওয়ামীলীগ আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে। সত্য প্রকাশে বিন্দুমাত্র পিছপা হবেন না। গতকাল শনিবার টঙ্গী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গীর আলম বলেন, যারা মূলধারার সাংবাদিক প্রকৃত পেশায় বেতন কাঠামোতে আর্থিক অনটনে নানামুখী সংকটে আছেন, আপনাদের সঠিক তালিকা প্রণয়ন করে আমাকে যে কোন প্রস্তাবনা দিলে আমি তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আপনারা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করে আমাদের কাজে উৎসাহিত করলে আমরা উৎসাহ প্রেরণা পাবো।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কাউন্সিলর সাদেক আলী, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব, কোষাধ্যক্ষ হাসান মামুন, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লা, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, গাজী খলিলুর রহমান, শাহজাহান শোভন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান আলী, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited