শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৭ পিএম, ২০২১-০১-৩১
মোর্শেদুল ইসলাম শাজু : কুমিল্লা জেলার হোমনা উপজেলার ততকালীন ইউএনও, খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন জাতিসংঘের ফাও (ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন) থেকে পিএইচডি/ডিবিএ (ডক্টরেট অব বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন) স্কলারশীপ পেয়েছেন। তার গবেষণার প্রতিপাদ্য বিষয়: “আইসিটি বেসড ফুড সিকিউরিটি ম্যানেজমেন্ট অব বাংলাদেশ”।
ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ইংল্যান্ডের লন্ডন কলেজ অব একাউনটেন্সি থেকে পিজিডি এবং Anglia Ruskin University (UK) থেকে MBA (International Business) সফলতার সাথে সম্পন্ন করেন।
তিনি গবেষণার অংশ হিসেবে ফাও'র রিজিওনাল ও ইন্টারন্যাশনাল কনফারেন্সে হংকং, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিজি, ও ইটালিতে যোগ দেন। এছাড়া নিরাপদ খাদ্য ও পুষ্ঠি ব্যবস্থাপনার ওপর জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন।
এর বাইরেও ২০১৭ সালে রাশিয়ায় ওয়ার্লড গ্রেইন ফোরাম ও ২০১৮ সালে ওয়ার্লড এগ্রিবিজিনেস ফোরাম ব্রাজিলে যোগদান করেন। মাঠ প্রশাসনের এই সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা কর্মক্ষেত্রে বহুমুখী সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজের জন্য একাধিকবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পুরস্কার লাভ করেন।
তিনি ২৬ জানুয়ারি ২০১১ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়ে ২৬ অক্টোবর ২০১৩ সাল পর্যন্ত সততা, নিষ্ঠা ও কথার সাথে দায়িত্ব পালন করেন।
হোমনায় দায়িত্ব পালনকালে তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে হোমনা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র চালু করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এসময় তিনি শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত এবং প্রধানমন্ত্রী কর্তৃক ইনোভেশন অ্যাওয়ার্ড লাভ করেন।তিনি সর্বশেষ খুলনায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালেও শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেন।
এর আগে তিনি কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।মোহাম্মদ হেলাল হোসেন দেশের জাতীয় পত্র-পত্রিকায় সরকারের উন্নয়ন ও শিক্ষায় গুণগত মানোন্নয়নে বিশেষ নিবন্ধ লিখে প্রশংসিত হয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited