শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৩ পিএম, ২০২৩-০৩-২৯
মাহবুবুর রহমান, রংপুর ব্যুরো প্রধানঃ রংপুরের বদরগঞ্জে মজুরির টাকা চাওয়ায় ইট দিয়ে শ্রমিককে বেধম মারপিটের ঘটনায় ইটভাটার মালিক সহ ৪জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ মামলা রেকর্ডে কালক্ষেপণ ও টালবাহানা করছেন । এ নিয়ে দৈনিক আমাদের বাংলা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পুলিশ পর পর দুইদিন ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করেন। তার পরও মামলা রেকর্ডে টালবাহানা ও কালক্ষেপণ করছেন থানা পুলিশ বলে বাদী জানায়। এদিকে গতকাল বুধবার গ্রামবাসী ইউবি ভাটা উচ্ছেদ সহ শ্রমিক নির্যাতনে হুকুৃমদাতা ভাটা মালিক মাহাফুজ সহ সকল অপরাধীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন। ঘটনার পরেরদিন সকালে আহত ইটভাটার শ্রমিকের পক্ষে তার শ্যালোক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলাস্থ বাওচন্ডি খিয়ারপাড়ায় ইউবি ইটভাটায় শ্রমিকদের সর্দার সুজন (হেড মিস্ত্রি) হিসাবে মালিক পক্ষের নিকট থেকে সকল শ্রমিকদের বেতন ভাতাদি উত্তোলন করে থাকে। এদিকে শ্রমিক মোকসেদুল সহ বাকী শ্রমিকরা হেড মিস্ত্রির নিকট তাদের মজুরির টাকা চাইলে হেড মিস্ত্রি টাকা না দিয়ে সময় কালক্ষেপন করতে থাকে। এনিয়ে গত সোমবার দুপুরে শ্রমিক মোকসেদুলের নেতৃত্ব ইটভাটার সকল শ্রমিক ম্যানেজার ও হেড মিস্ত্রি নিকট মজুরির টাকার জন্য চাপ সৃষ্টি করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন হেড মিস্ত্রি ও ম্যানেজার। এক পর্যায়ে হেড মিস্ত্রি সুজন ও ম্যানেজার শ্রমিক মোকসেদুলকে মারধর ও ইটদিয়ে মাথায় আঘাত করেন। ইটের কষাঘাতে শ্রমিক মোকসেদুলের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এমতাবস্থায় ভয়ে বাকী শ্রমিকরা পালিয়ে গিয়ে থানা পুলিশকে খরব দেন। থানা পুলিশ ও এলাকাবাসী আহত শ্রমিক কে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে ভুক্তভোগী শ্রমিকের পরিবার ইটভাটার মালিক মাহাফুজ কে ঘটনা অবগত করে বিচার দাবী করলে তিনি উল্টো শ্রমিকের পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় আহত শ্রমিকের শ্যালোক আবেদুল ইসলাম বাদী হয়ে ইটভাটার মালিক মাহাফুজ সহ ভাটার ম্যানেজার রাশেদুল, হান্নান ও হেড মিস্ত্রি সুজনকে আসামী করে থানায় একটি শ্রমিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। ভাটার মালিক মাহাফুজ বলেন, তিনি সে সময় ভাটায় ছিলেন না, তার পরও ঘটনার সর্ত্যত্বা শ্বিকার করে বলেন, উভয়ের মধ্যে তর্কের এক পর্যায় তারা স্থানীয় হওয়ায় হেডমিস্ত্রির গলাচেপে ধরে, এমতাবস্থায় হেড মিস্ত্রি নিজেকে বাচাতে তাকে আঘাত করে। আমি আহত শ্রমিকের চিকিৎসা বহন করে আসতেছি। এ প্রসঙ্গে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ভাটার মালিক তো জড়িত নয়, তার পরও ঘটনাস্থলে আবারো তদন্তে দারোগাকে পাঠানো হয়েছে, তদন্তের পর মামলা রেকর্ড করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited