শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৭ পিএম, ২০২০-০৮-২০
শাহ মোঃ মোতাহির আলী, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আর নেই, গত মঙ্গলবার রাত ১.৪৫ মিনিটের সময় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমানের মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্নআহবায়ক -১ ও কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল মতলিব তরফদার (ফখরু) শোক প্রকাশ করেন। পৌর কাউন্সিলর বলেন, তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সদ্য স্বাধীনতা পদকে ভূষিত, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ৪নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারী, সাবেক গণপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় সাবেক হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, মানব ও সমাজের কল্যাণে যিনি তাঁর জীবন-যৌবন উৎসর্গ করেছেন, তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, নিঃস্বার্থ রাজনীতিবিদ, দলমত নির্বিশেষে সবাই তাহাকে ভালবাসতেন, তিনি ছিলেন মৌলভীবাজার বাসীর বটবৃক্ষ ও প্রবীণ মুরব্বী। তাই বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত। কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে আমরা তাঁহার বিদাহী আত্মার রুহের মাগফিরাত কামনা করি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited