শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৮ পিএম, ২০২১-০২-০৭
বিহারী চাকমা, (রাঙামাটি): রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে রাঙামাটি সেনা রিজিয়ন মাঠে করোনা টিকা প্রদান অনুষ্ঠান শেষে রিজিয়ন কমান্ডারের সাথে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ রিজিয়ন কমান্ডারকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় সুশীল প্রসাদ চাকমা রিজিয়ন কমান্ডারকে রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সরকার সাংবাদিকদের প্রানোদনা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীর সময়ে তা লক্ষ্য করা গেছে। কিন্তু রাঙামাটিতে কতিপয় ব্যক্তি মিলে প্রেসক্লাব ভবনটি দখলে রেখে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ সুবিধা এককভাবে ভোগ করে যাচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকরা সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, আপনাদের এই বিষয়টা যাতে সুরাহা হয়, এ ব্যাপারে কনসার্ণ অথরিটি যারা আছেন তাদেরকেও আমরা পরামর্শ দেবো, অনুরোধ করবো যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং আপনারাও ফলপ্রসুভাবে কাজ করতে পারেন।
তিনি রাঙামাটি প্রেসক্লাবকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সাংবাদিকরা দেশের বিবেক। তারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের কল্যাণে দেশের উন্নয়নের চিত্র ফুটে উঠছে। পার্বত্য চট্টগ্রামের অপারেশন উত্তরণের চলমান উন্নয়ন কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার আহবান জানিয়ে রিজিয়ন কমান্ডার বলেন আমরা অপারেশন উত্তরণে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে কাজ করি। এখানকার শান্তিশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। আমরা অবশ্যই সকলকেই সহায়তা করবো। তিনি বলেন, মিডিয়া পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। আপনারাই জনগণের আশা আকাংখার প্রতিফলন দেবেন। বিভ্রান্তি দূর করবেন। আপনারা সকলেই ওয়ান্ডারফুল পারফরমেন্স করছেন। আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন তারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারবেন মানুষের জন্য। মানুষের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য। আমাদের তরফ থেকে সহযোগিতা করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited