চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৫১ পিএম, ২০২৩-০৫-০৯

সিরাজগঞ্জে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জের কামারখন্দে আশরাফুল ইসলাম নামে এক ভ্যানচালককে পিটিয়ে ও শ্বারোধে হত্যার অভিযোগে এক যুবককে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়া ৩৭৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান (৪০) উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান পলাতক রয়েছেন। আসামি সাইফুল ইসলাম মারা যাওয়ায় তাঁকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসামি ভেলু ওরফে জুয়েল শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু আদালতে মামলা চলমান আছে।

ঘটনার বিবরণে প্রকাশ, কামারখন্দ উপজেলার বন্যাকান্দি গ্রামের খলিলুর রহমানের ভাগনে আশরাফুল ইসলাম। ২০০৮ সালের ৮  সেপ্টেম্বর বন্যাকান্দি বাজারে ভ্যান রেখে সিডির দোকানে যান। এসময় একই গ্রামের ভেলু ওরফে জুয়েল ভ্যানটি চুরি করে সলপ বাজারে নিয়ে যায়। পরে ভ্যানচালক খবর পেয়ে সলপ বাজারে  গিয়ে লোকজনকে ঘটনার বিষয়টি জানিয়ে বিচার প্রার্থী হলে এ বিষয় নিয়ে ভ্যানচালক আশরাফুলের সাথে ভেলু ওরফে জুয়েলের কথা কাটাকাটি হয়। অতঃপর মীমাংসা হয়। ওই দিন রাতেই ভেলু ওরফে জুয়েল তার সহযোগী আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম তিনজন মিলে আশরাফুল ইসলামের ভ্যান ভাড়া নিয়ে কামারখন্দ উপজেলার কাজীপাড়া গ্রামে যাওয়ার কথা বলে। কামারখন্দ-বেলকুচি আঞ্চলিক সড়কের পাশে আবাদী জমির মধ্যে গিয়ে আশরাফুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য পানিতে ডুবিয়ে রেখে ভ্যান নিয়ে তারা চলে যায়।

এ ঘটনায় নিহত আশরাফুল ইসলামের মামা খলিলুর রহমান বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর