চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ছোটখেল মাদ্রাসা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন: মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস

ছোটখেল মাদ্রাসা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন: মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৯ পিএম, ২০২৩-০৫-৩১

ছোটখেল মাদ্রাসা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন: মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস

ফজলুল করিম,গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদানিয়া দারুস সুন্নাহ্ ছোটখেল মাদ্রাসা পরিদর্শন করেছেন গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন। ৩১ মে বুধবার সকালে মাদ্রাসাটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রব প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানান, প্রচন্ড তাপমাত্রা ঘনঘন লোডশেডিং এর কারণে অনেক সময় কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণ অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

মাদ্রাসার নুরানি (শিশু) বিভাগের ছাত্রছাত্রী বেশি থাকায় মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত ডেক্স-ব্রেঞ্চসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ জরুরী প্রয়োজন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১১ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এলাকা বাসীসহ বিভিন্ন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় কোমলমতি শিশুদের সুশিক্ষা গ্রহণের সুযোগ ও মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। এই মাদ্রাসায় বর্তমানে হিফজ বিভাগসহ বিভিন্ন শিক্ষা বিভাগে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।

এই মাদ্রাসা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষা উপকরণের প্রয়োজন রয়েছে জেনে ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বুধবার ৩১/০৫/২৩ ইং তারিখে সরেজমিন মাদ্রাসাটি পরিদর্শনে আসেন।

মাদানিয়া দারুস সুন্নাহ্ ছোটখেল মাদ্রাসা পরিদর্শন ও কোমলমতি শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন বলেন, তোমরা শান্তিপূর্ণভাবে পড়াশুনা কর। মাদ্রাসার বিধি-বিধান মেলে চলবে এবং শিক্ষকদের সম্মান করবে। শিক্ষকদের সম্মান করলে জীবনে উন্নতি করতে পারবে। এছাড়া তিনি নামমাত্র সম্মানিতে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে এই অজপাড়াগাঁয়ে টিকিয়ে রাখায় শিক্ষকদের ভূমিকার ভূয়সি প্রশংসা করে বলেন, মাদ্রাসার উন্নয়নে আমি সব সময় আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যায় আপনারা আমাকে কাছে পাবেন।

পাশাপাশি তিনি, ইউনিয়ন পরিষদ থেকে কোমলমতি শিক্ষার্থীদের বসার জন্য ২০ টি ডেক্স-ব্রেঞ্চ দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং পরবর্তী বাজেটে মাদ্রাসাটির আইপিএস এর দাবি পূরণের আশ্বাস দেন।

এ সময় মাদানিয়া দারুস সুন্নাহ ছোটখেল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর