শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২৩-০৬-১৯
মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে বনজ, ফলদ ও ঔষুধী চারা রোপন ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী এ্যাড. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম শিশু নিকেতন এর প্রধান শিক্ষক প্রতিমা রায় চৌধুরী, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ড. শাহানাজ বেগম নাজু, সাংস্কৃতিক সংগঠক শাহানুর রহমান, ফাল্গুনী তরফদার, ইমতে আহসান শিলু, জুলকারনাইন স্বপন, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক শ্যামল ভৌমিক প্রমূখ। এসময় তাল গাছ সহ বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষুধীসহ দুই শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। এ কার্যক্রমের আওতায় সপ্তাহ ব্যাপী আইনজীবী সমিতি চত্বর, শিশু নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহ¯্রাধিক চারা রোপন ও বিতরণ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সুধিজন প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ সর্বত্র ছড়িয়ে দেয়া গেলে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেকাংশে কমে আসবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited