শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২১-০২-০৯
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা :কুমিল্লা নাঙ্গলকোটে জোড়া খুনের একদিন পরই বুড়িচং উপজেলায় আরো একটি জোড়া খুনের ঘটনা ঘটলো। এবার শাশুড়ি ও স্ত্রীকে জবাই করে হত্যা করেছে জামাই লোকমান এ সময় স্থানীয়রা ঘাতক লোকমানকে হত্যার কাজে ব্যবহার করা ছুরিসহ আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আজ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের পাশের গ্রাম হালগাঁওয়ে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের শাহলম মিয়ার স্ত্রী জানু বিবি (৫৫) ও তার মেয়ে ফারজানা বেগম (২৫) ।
ঘাতক লোকমান হোসেন উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের নিমসারের হালগাঁও গ্রামের মৃত্যু আলম মিয়ার ছেলে । স্থানীয় সূত্রে জানা যায়, শাশুড়ি জামাতার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে শাশুড়ি ও স্ত্রীকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে লোকমান হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। লোকমান মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানান।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘাতক লোকমানকে ছুরিসহ আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল কারণ জানা যায়নি এখনো।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited