শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৪২ পিএম, ২০২৩-০৭-১০
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রায়গঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তার বিনা অনুমতিতে ইউনিয়ন ভূমি অফিসে নায়েবের চেয়ারে বসে সরকারি খাতাপত্রে সকল লেখার কাজ সম্পাদন করেন থাকেন ২জন বহিরাগতরা। বহিরাগতরা খাজনার চেক কর্তন, ভলিউম বইয়ে খারিজের রেকর্ড সংরক্ষন ও বিভিন্ন তদন্ত প্রতিবেদনও তৈরী সহ যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন। বিনাপারিশ্রমিকে বহিরাগতদের কাজ কর্ম সম্পাদন করায় নলকা ইউনিয়নের জনসাধারনের মনে নানান রকম জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। সরকারি কোন পারিশ্রমিক না পাওয়া স্বত্ত্বেও দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করার মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিস ঘুষের স্বর্গ রাজ্য গড়ে তুলেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা। তথ্যানুসন্ধানে জানা যায়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে সাহেবগঞ্জ ভূমি অফিসে ইউনিয়ন ভূনি কর্মকর্তা মোঃ ফজলার রহমান তার পছন্দের দুই ব্যক্তি দিয়ে ইউনিয়ন ভূমি অফিসে সকল কাজকর্ম করে থাকেন। অফিস শুরু হওয়ার সাথে সাথে ফজলার রহমান অফিসে প্রবেশ করেই পায়ের উপর পা তুলে বসে থাকেন। নায়েবের চেয়ারের পাশেই ২টি চেয়ার বসানো আছে। সেই চেয়ারে আব্দুল কুদ্দুস সহ আরেকজন বহিরাগত ব্যক্তি বসে থাকেন। সেবা গ্রহিতারা অফিসে আসলে প্রথমে কুদ্দুসের সাথে কথা বলতে বলেন নায়েব ফজলার রহমান। সেবাগ্রহিতাদের সাথে টাকা পয়সার দেনদরবার হলেই সকল কাগজপত্র তৈরী করেন বহিরাগতরা। আর বহিরাগতদের তৈরী কাগজে স্বাক্ষর করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলার রহমান। সেবাগ্রহিতা এরান্দহ গ্রামের আবু সাইদ নামে এক ব্যক্তি বলেন, এই ভূমি অফিসে টাকা ছাড়া কিছুই হয় না। আমি একটি কাজের জন্য ৫ হাজার টাকা নায়েব ফজলার রহমানকে দিয়েছি। কাজ তিনি করে দিতে পারেনি। আজ ঘুষের ৫হাজার টাকা ফেরত দিবে তাই ভূমি অফিসে এসেছি। যদি ঘুষের টাকা ফেরত না দেয়, তবে আমি ডিসি স্যার বরাবর লিখিত অভিযোগ দিব। ঝুপড়ি গ্রামের সচেতন নাগরিক সোহরাব বলেন, সংবিধানে কোথায় নেই,বিনাঅনুমতিতে বহিরাগত দিয়ে কাজ করতে হবে। বহিরাগতদের কাজ করলে অফিস নিরাপদে থাকবে না। এবিষয়ে সাহেবগঞ্জ ভূমি অফিস কর্মকর্তা ফজলার রহমান বলেন,আব্দুল কুদ্দুস ৬বছর পূর্বে নায়েব পদ থেকে অবসরে যান।আমার অফিসে কাজ থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আমার কাজে সহযোগিতা করছে। এব্যাপারে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তানজিল পারভেজ এর বক্তব্য নেওয়ার জন্য সরকারি মুঠো ফোনে বারবার কল দিলেও মুঠো ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited