শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫৩ পিএম, ২০২৩-০৭-১৯
আসাদুজ্জামান বাদল : সরকার পতনের এক দফা আন্দোলনকে ত্বরান্বিত করতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার নরসিংদীর মাধবদীতে জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।পদযাত্রা কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন।আওয়ামী লীগ ও পুলিশের নানা বাধা বিপত্তি সত্ত্বেওবিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচি সফল করা হয়।মাধবদী পুরান বাসস্ট্যান্ড রাইন ওকে মার্কেটের সামনে থেকে কর্মসূচি হওয়ার কথা থাকলেওপুলিশী পাহারায় সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।সংঘর্ষ এড়াতে বিএনপি নেতাকর্মীরা মাধবদী এসপি স্কুলের মাঠের পশ্চিম পাশে সমবেত হতে থাকে।এখানে এসেও বাধা দেয় পুলিশ।কিন্তু বিএনপি নেতা কর্মীরা সকল বাধা উপেক্ষা করে বিভিন্ন গলি থেকে বের হয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে।মাধবদীর বাজার থেকে গরু হাটের ভিতর দিয়ে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ করেএবং তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে মাধবদীর আকাশ বাতাস কম্পিত করে তুলে।পরে মাধবদী ফায়ার সার্ভিসের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়। নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ওকেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এই সরকারের সময় শেষ হয়ে যাচ্ছে।অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করা,খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তিও সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী,মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান,জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত আহমেদএবংবেলাব মনোহরদীর সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুলসহ বিএনপি ওএর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited