শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৯ পিএম, ২০২১-০২-১১
এনামুল হক, সিরাজগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে আজ সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা এনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ। শেষে সদ্য কারামুক্ত জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে জেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন।এসময় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited