শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩১ পিএম, ২০২১-০২-১৪
শহিদুল করিম শহিদ : কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার আব্দুস সালামের পুত্র মোহাম্মদ রফিকের নেতৃত্বে চলছে পাহাড় কাটার উৎসব।
অনুসন্ধানে জানা যায় মোহাম্মদ রফিকের নিজ মালিকানাধীন ডাম্পার দিয়ে খুরুশকুল বশু মেম্বারের ঘোনা থেকে এস্কেভেটর এর মাধ্যমে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করছে মোহাম্মদ রফিক।
স্থানীয় শামসুল আলম বলেন, বসু মেম্বারের ঘোনা নামে পরিচিত একটি পাহাড়ে দৈনিক ১২ থেকে ১৫ টি ডাম্পার ট্রাক দিয়ে অবৈধ ভাবে পাহাড় খেকোরা কাটে নিয়ে যাচ্ছে পাহাড়ের মাটি।পাহাড়টির প্রতি গাড়ি মাটি ২০০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
খুরুশকুলের ইউনিয়নের ডাম্পার মালিকদের নামে বনবিভাগের বিট অফিসার কর্তৃক একাধিক মামলা হলেও কৌশলে মামলা থেকে বাদ পড়ে যায় পাহাড় খেকো রফিক।
বাপা কক্সবাজারের নেতা নজরুল ইসলাম বলেন পরিবেশ ধ্বংসকারী পাহাড় খেকোদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই যত ই প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
বনবিভাগের খুরুশকুল বিট অফিসার জহুরুল হকের সাথে মোবাইল ফোনে কথা বলে জানা যায় খুরুশকুলে সদ্য নিয়োগ পেয়েছেন তিনি। তবে তাহার জানামতে ডাম্পার মালিকদের সবার নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। পাহাড় খেকো যেই হোক না কেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited