শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৬ পিএম, ২০২১-০২-১৪
রোকনুজ্জামান সবুজ, জামালপুর ॥ ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন জাতীয় পার্টির ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুমিরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গোয়ালের চর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জাপা) ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য হারুন অর রশিদ, জুয়েল সরকার, হামিদুল্লাহ হামিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসুর রহমান সরকার, শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জাতীয় পার্টি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। নির্বাচনের প্রতি মানুষের অনাগ্রহ হচ্ছে গণতন্ত্রের দূর্বলতা।.jpg)
তিনি আরোও বলেন, রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসব মুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছে। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারে না। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নামসর্বস্ব দলে পরিণত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য মাহ্মাদুল্লাহ। অনুষ্ঠান শেষে গোয়ালের চর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited