শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:৫৭ এএম, ২০২০-০৮-২২
জ্যোতি বাছাড়, দাকোপ (বাগেরহাট) : দাকোপের বটবুনিয়া বাজারে জমি জমা সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ্যাডভোকেট শেখ রফিকুজ্জামানের বিরূদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট শুক্রবার বটবুনিয়া বাজারে বেলা ২ টায় ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকার নির্যাতি ত এলাকাবাসির উদ্যোগে মানব বন্ধনে বক্তৃতা করেন ভুক্তভোগী মোঃ রহমত আলি সরদার । তিনি বলেন, আমার পৈত্রিক সুত্রে চক বটবুনিয়া মৌজায় এস এ খতিয়ানে ২৪৮ ও ২৪৯ দাগে ১৪.২৩ একর সম্পত্তি ভোগ দখলে সত্ব বান হই। উক্ত সম্পত্বিতে দির্ঘ দিন আমার বাব-দাদারা ভোগ দখলে ছিল যা এলাকাবাসি সকলে অবগত আছেন। কিন্তু এ্যাভোকেট রফিকুজ্জামান ১৯৯৩ সালে বহিরাগত লোকজন এনে দিনেদুপুরে জাল-জালিয়াতি দলিল সৃষ্টি করে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটতরাজ করে আমার যাবতীয় মুল্যবান কাগজ পত্র হাতিয়ে নিয়েযায়। সেই সময় দাকোপ থানায় রফিকুজ্জামানের বিরুদ্ধে ০৬/০১/৯৩ সালে আমার পিতা শুকুর আলি সরদার ০৩/৯৩ নং মামলা করেন। রফিক সাহেব একজন উকিল মানুষ হওয়ায় বিভিন্ন সময় আমাদের জমি থেকে দখল চ্যুত করার জন্য হয়রানি মুলক ভাবে মামলা-হামলা চালিয়ে যাচ্ছেন। এপর্যন্ত আমার পক্ষে বিজ্ঞ আদালতের এ জমি সংক্রান্ত ব্যপারে ৪ টি রায় ডিগ্রী থাকা সত্বেও থেমে নেই রফিকের আমার বিরুদ্ধে হয়রানি মুলক মামলা ও হামলার অপ চেষ্টা। অত্র জমি জমা সংক্রান্ত মাট জরিপ সহ কর,খাজনা দাখিলা আমার পক্ষে বিদ্যমান আছে। সম্প্রতি রফিকুজ্জামান দেওয়ানি মামলা ২০০১/ ও আপিল মামলা ১৩২/১৮ মামলার সুত্র ধরে বিজ্ঞ খুলনা উকিল বারে এক শালিশি বৈঠক হয়। সে সময় শালিশি বৈঠকে তিন( ৩) সদস্যের মাধ্যমে উভয় পক্ষের কাগজ পত্রের দৃষ্টান্তে এই সিদ্ধান্ত হয় যে, স্থানীয় প্রসাশনকে যে- যে অবস্থানে আছে ওই অবস্থায় স্থিতিবস্থা বজায় রাখারা জন্য সমচীন বলে ওই কমিটি মনে করেন। যেহেতু মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীনাবস্থায় আছে। বর্তমানে আমরা জমিতে দখলে আছি। এব্যাপারে এ্যাডভোকেট রফিকুজআজমানের মুঠো ফোনে কথাহলে তিনি এ প্রতিবেদককে বলেন, ১৯৪৬ সালথেকে দিঘর্ ৬৫ বছর পূর্ব হতে বিভিন্ন দলিল বনিয়াদে ক্রমিক ওয়ারেশ হিসাবে সত্ব অর্জন করেছেন মর্মে দাবি করেন। প্রতিপক্ষ রহমত আলী গায়ের জোরে আমার জমিতে ঢোকার চেষ্টা করছেন। এ ব্যপারে দাকোপ থানা ইচার্জ মোঃ সেকেন্দার আলীর সাথে কথাহলে তিনি বলেন, সম্প্রতি আমি দাকোপ থানায় যোগদান করেছি। উক্ত সম্পত্তি নিয়ে এ্যাভোকেট রফিকুজ্জামান ও রহমত আলীর সঙ্গে বিরোধ আমার থানায় যোগদানের আগেই চলে আসছিল। উক্ত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। সে কারনে উভয় পক্ষকে এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে খুলনা পুলিশ সুপার স্যারের নিদির্শে ও খুলনা বিজ্ঞ আইনজীবি পরিষদের বার থেকে শালিসির সিদ্ধান্তে উক্ত প্রতিষ্ঠানটি পুলিশি নজর দারিতে রাখা হয়েছে।মানব বন্ধনে উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বটবুনিয়া বাজার কমিটির সভাপতি নিত্যরঞ্জন কবিরাজ,মোঃ জালাল উদ্দিন সরদার, জামাল সরদার,ইমরান,মুসা সানা, প্রীতম সরদার, হৃদয় সরদার, কার্ত্তিক সরদার, নাইম শেখ, আছাবুর শেখ, প্রকাশ বালা, ইকবাল সরদার, মাসুদ রানা, নুরজাহান বেগম, আয়সা বেগম, মর্জিনা বেগম, আতা বেগম, মুক্তা বেগম, মরিয়ম বেগম সহ এলাকার আরো অনেকে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited