চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হোমনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের; ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

হোমনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের; ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:৪৩ পিএম, ২০২৩-১০-১৭

হোমনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের; ৩ জনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা কুমিল্লার হোমনায় নিখোঁজের তিনদিন পর এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত সজিবের (১০) বাবা গোলাম মোস্তফা তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন ও গুম করা হয়েছে মর্মে এ মামলা দায়ের করেন। মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক প্রকাশ রুবেল ও মনির হেসেনসহ ৬ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খুনের রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। মঙ্গলবার রিমান্ড চেয়ে আটক সন্দেহভাজন মাদ্রাসা সুপার, সহকারী শিক্ষক ও অপর স্থানীয় এক জনসহ তিন জনকে আদালতে পাঠানো হয়েছে। এদিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে বাড়িতে এলে নিহত সজিবের জানাজা ও দাফন করার কথা জনিয়েছেন পরিবারের সদস্যরা। সে উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের মেধাবী ছাত্র ছিল। বাবা গোলাম মোস্তফা বলেন, ‘আমার ছেলেকে ইসলাম শিক্ষা ও হাফেজ হতে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। এখন যে আমার ছেলেকে হত্যা করেছে তার যেন উপযুক্ত সর্বোচ্চ শাস্তি হয় সেই প্রার্থনা করি।’ হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, আজ (গতকাল মঙ্গলবার) রিমান্ড প্রার্থনা করে সন্দেহভাজন আটক মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক প্রকাশ রুবেল ও মনির হেসেনকে আদালতে পাঠানো হয়েছে। হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা বলেন, ’সজিবের এক সহপাঠি বন্ধুর মাধ্যমে খবর পাঠিয়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি। আমরা সন্দেহভাজন ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছি। যে খবর পাঠিয়ে সজিবকে নিয়ে গিয়েছিল- সহপাঠি বন্ধুর দেওয়া ওই ব্যক্তির শরীরের গঠন, পরনের পোশাকসহ আনুষাঙ্গিক বর্ণনা অনুযায়ী কয়েকজনকে সেভাবে সাজিয়ে তার সামনে হাজির করেও সনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু সে কাউকেই সনাক্ত করতে পারেনি। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। আশা করছি এর কোনো না “ক্লু” বের করে প্রকৃত দোষিদের গ্রেফতার করতে সক্ষম হবো।’ উল্লেখ্য, গত ১৩ অক্টোবর শুক্রবার রাত আটটার দিকে কেউ একজন মাদ্রাসা থেকে সজিবকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে তিনদিন পর ১৬ অক্টোবর সোমবার সকাল বেলায় স্থানীয় এক নারী উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডোবা থেকে কলসিতে করে পানি আনতে গিয়ে দুর্গন্ধ ও কচুরিপানার নিচে একটি লাশ দেখতে পান। তার চিৎকার শুনে আশেপাশের মানুষজন এগিয়ে আসেন। এ খবর পেয়ে নিহতের পিতা-মাতা ওই স্থানে গিয়ে ছেলে সজিবের লাশ সনাক্ত করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর