শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৯ পিএম, ২০২৩-১০-২৩
মোঃ শরীফ ভূইয়া : ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের আমন্ত্রণে ইন্টারন্যশনাল বিজনেস (আইবিএন) এর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার(১৭ অক্টোবর) ভারতের আগরতলায় আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ করেন।
উক্ত সেমিনারে শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ডিরেক্টর জেনারেল মধুপর্না ভৌমিক, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারী এবং ইন্ডিয়া চেম্বার অব কমার্স, ত্রিপুরা স্টেট কমিটির চেয়ারম্যান ড.সুজিত রায় এবং ইন্টারন্যাশনাল বিসনেজ নেটওয়ার্কের (আইবিএন) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন প্রফেসর এ.আর. খান সহ আইবিএন’র ৮ সদস্য উপসথিত ছিলেন।
উল্লেখ্য, উভয় পক্ষই ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, মেলা, ট্রেনিং ও মেধাবিকাশের বিভিন্ন পর্যায় সক্ষমতা নিয়েও আলোচনা হয়।
সেমিনার এ বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল বিসনেজ নেটওয়ার্কের (আইবিএন) এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন প্রফেসর এ.আর. খান। তাকে উ্ত্তরীয় পড়িয়ে সম্মান জানান শিল্পমন্ত্রী শান্তনা চাকমা যা আইবিএন এর সদস্যদের জন্য গর্বের বিষয়। সেমিনার শেষে আইবিএন এর প্রতিনিধি দল বাংলাদেশের পক্ষে জাতীয় পতাকা এবং বাংলাদেশের মানচিত্র তাদের উপহার দেন।
এই উদ্যোগটি বাংলাদেশের ব্যবসায়িদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ তৈরি করবে।আগামীতে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই সম্ভাবনাকে আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল বিসনেজ নেটওয়ার্কের (আইবিএন)।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited