শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২৩-১০-২৪
জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীতে ঘুর্নিঝড় হামুন মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ। এছাড়া জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগন যুমে যুক্ত ছিলেন। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৭০৩ টি সাইক্লোন সেল্টার, ৩৫ টি মুজিব কেল্লা, ৮৭৬০ জন সিপিপি সেচছা সেবক, ৯ লাখ ৯০ হাজার নগদ টাকা , ৬০০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কনট্রোল রুমের মোবাইল নম্বর : ০২৪৭৮৮৮০৮৮৭, ০১৭০০-৭১৬৭২৪।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited