শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৬ পিএম, ২০২১-০২-১৫
মিজানুর রহমান জীবন, রংপুরঃ রংপুরের পীরগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৪২) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলাম পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৮৬ পিস ইয়াবাসহ আশরাফুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited