শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২৩-১১-০৩
ইরিনা জান্নাত ইভা, ঠাকুরগাঁওঃ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার পৌর শহরের চৌরাস্তায় এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও প্রেসকাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর আলী, সাধারণ সম্পাদক ও এনটিভি’র জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো: আব্দুল লতিফ, দ্যা ডেইলী নিউজ এজ পত্রিকার জেলা প্রতিনিধি নুর আফতাবুল আলম রুপম ও দৈনিক আমাদের বাংলা ও ডেইলি টুরিস্ট পত্রিকার জেলা প্রতিনিধি ইরিনা জান্নাত ইভা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি রেজওয়ানুল হক রিজু। প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। বক্তারা সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে কোন ধরনের হামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited