শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৩-১১-২৫
মোঃ শরীফ ভূইয়া ,নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া হোমল্যান্ড আবাসন প্রকল্পের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অলি উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাফিজ ভুইয়া, শেখ রাসেল নগর ইউনিয়নের জাতীয় পার্টির সহ-সভাপতি শাহজালাল, মুড়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বাদল মাষ্টার, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, ভোলাব জাতীয় পার্টির সভাপতি মজনু, রূপগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সিরাজ, দাউদপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কাঞ্চন পৌরসভার জাতীয় পার্টির সভাপতি আলী হোসেন, রূপগঞ্জ উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাসরিন, রূপগঞ্জ উপজেলা যুবসংঘতির সাধারণ সম্পাদক সাদিক খান, মুড়াপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংঘঠনিক সম্পাদক নূর মোহাম্মদ প্রমূখ।
এসময় সাইফুল ইসলাম বলেন, আমি নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ থেকে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছি। আমি নির্বাচিত হলে এ উপজেলার শিক্ষাখাতের সিন্ডিকেট ভেঙ্গে শিক্ষাখাতকে আরো উন্নত করবো। এছাড়া ব্যাক্তিগতভাবে উপজেলার সকল মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করাবো। এছাড়া মাদক মুক্ত রূপগঞ্জ গড়বো।
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙ্গাবালী প্রতিনিধি সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মোঃ শরীফ ভূইয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান :আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠানের পক্ষে দিন-রাত গণসংযোগ ও লিফলেট বিতরণ নরসিংদী–৩ (শিবà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিশেষ প্রতিনিধি | শরীয়তপুর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলাধীন কনেশ্বর ইউনিয়নের আতলা কুড়িগ্রà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে মসজিদের ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ডেস্ক নিউজ: যতই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই একের পর এক ঘটনা ঘটেই চলেছে শনিবার (১৭ জা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited