শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৪ পিএম, ২০২৩-১২-০১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১ ডিসেম্বর) বিকালে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি। এ সময় তিনি বলেন, জামালপুর সদরের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে তিনি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এর আগেও কয়েকবার দলের মনোনয়ন চেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার সাথে সদরের ভোটারদের কোন সম্পৃক্ততা নাই। ভোটারদের প্রত্যাশা পুরনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ সময় তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মনু,সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি লুৎফুল কবির বাবু, জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা যায়, জামালপুর-৫ সদর আসনে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এতে করে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব রাজনৈতিক নেতা বঞ্চিত হন। তবে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited