শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২৪-০১-১৭
চট্ট্রগাম জেলা প্রতিনিধি : চট্টগ্রামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তা নাছির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।
এর আগে আসামি নাছির আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। নাছির পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।
জানা গেছে, আসামি নাছিরের বিরুদ্ধে ২ কোটি ১১ লাখ ৭১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তৎকালীন মাত্র ২৩০ টাকায পিয়ন হিসেবে চাকুরী পাওয়া নাছিরের নিয়োগপত্র।
এজাহারে উল্লেখ করা হয়, নাছির প্রথমে অস্থায়ী ‘সিকিউরিটি গার্ড’ পদে পদ্মা অয়েল কোম্পানিতে যোগ দেন। ১৯৮৬ সালে ২৩০ টাকা বেসিক বেতনে পিয়ন হিসেবে তাঁর চাকরি নিয়মিত হয়। ২০১৪ সালের ট্যাংক লরি হেলপার থেকে চেকার ও পরের ছয় মাসের মাথায় সুপারভাইজার পদোন্নতি পান। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ২০১৯ সালে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। সম্পদ বিবরণীতে তিনি ২৭ লাখ ২৬ হাজার ৯০০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য দেন। অনুসন্ধানে নেমে দুদক ২ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পায়।
কে এই নাছির উদ্দিন ? সে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন চাতরী গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে।পিয়নের চাকরিতে যোগদান মাত্র ২৩০ টাকা বেতনে। কিন্তু সময়ের ব্যবধানে চট্টগ্রামে তিনি বনে যান বিরাট কোটিপতি। বাগিয়ে নিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদও। প্রতিনিয়ত চড়েন ২৪ লাখ টাকা দামের বিলাস বহুল গাড়িতে। সমাজে চলেন ফেরেন আধুনিক সকল বেশভুষায়। কেউ দেখলে বলবেনা যে, তিনিই এক সময় পিয়ন ছিলেন। ওদিকে নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদও। সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য বের হয়ে আসে।
একাধিক সূত্র জানায়, ওই নাছির উদ্দিন পদ্মা অয়েল কোম্পানি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কোম্পানির পতেঙ্গা গুপ্তখাল ডিপোতে সুপারভাইজর (ভেল্ট ফিলিং) হিসেবে কর্মরত আছেন।
তিনি মুলত: অস্থায়ী ‘সিকিউরিটি গার্ড’ পদে এই কোম্পানীতে যোগদান করেন। একপর্যায়ে ১৯৮৬ সালের ২৩ আগস্ট ২৩০ টাকা বেসিক বেতনে ‘পিয়ন’ হিসেবে তাঁর চাকরি নিয়মিত হয়। চতুর্থ শ্রেণির ওই পদে যোগদান করলেও প্রতিষ্ঠানটির নানাজনের সাথে তাঁর সখ্য গড়ে উঠে। ফলে অন্যান্যের করেন কোনঠাসা। আর প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরের মেয়াদকালেই নাছিরের সম্পদের পরিমাণ কয়েক লাফে বেড়ে যায়। যা অপর কর্মরতদের কাছে অবিশ্বাস্য হয়েছিল। কোম্পানীর সুনজরে থাকা নাছির ২০১৪ সালের ‘ট্যাংকলরী হেলপার’ থেকে ‘চেকার’, এবং পরের ছয় মাসের মাথায় ‘সুপারভাইজর’ হিসেবে পদোন্নতি পান। এরপরেই তাঁর কুকর্মের আমলনামা বেড়ে যায়। সূত্র জানায়, বিগত ২০১৭ সালের নভেম্বর মাসে দুদকে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ জমা হয়। এই অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এরপর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানে নামেন।

সম্পূর্ন ষড়যন্ত্রমূলকভাবে নাশকতার মামলায় জড়িয়ে পদ্মা অয়েল কোম্পানীল টেস্টার হারুনকে কারাগারে প্রেরণের নেপথ্যে রয়েছে বির্তকিত নাছির।
একপর্যায়ে দুদক কর্মকর্তাদের চোখ কপালে উঠে। তারা জানতে পারেন নাছির উদ্দিনের অবৈধ সম্পদের বিশাল পাহাড়ের খবরটি। ২০১৯ সালের ২৫ এপ্রিল নাছিরকে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারি করে দুদক। গত বছরের মাঝামাঝিতে দুদকে নিজের সম্পদ বিবরণী জমা দেন তিনি। ওই সরকার দলীয় আওয়ামী লীগ সমর্থিত সিবিএ নেতা শুধু শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেছেন ৪০ লাখ টাকা। আর ২৪ লাখ টাকার প্রাইভেট কার রয়েছে তাঁর। এছাড়াও ব্যাংক হিসেবে রয়েছে ৩৬ লাখ টাকা। ঘোষিত সম্পদের তালিকায় তার নামে ৫০ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেছেন। এসব স্বর্ণের মূল্য দেখানো হয়েছে মাত্র এক লাখ ৭০ হাজার টাকা। ২৫ লাখ টাকা বিনিয়োগ রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবসায়ও। সম্পদ বিবরণীতে দায় দেনা হিসেবে ব্যাংক থেকে অন্তত ৫০ লাখ ঋণের কথাও উল্লেখ করেছেন তিনি। চট্টগ্রামের আনোয়ারা চাতরি চৌমুহনীর সন্নিকটে পিএবি সড়কের পাশেই শশী কমিউনিটি সেন্টার তাঁর। নাছির উদ্দিনের মালিকানাধীন জমিসহ ওই কমিউনিটি সেন্টারের মূল্য অন্তত ১০ কোটি টাকা। অথচ তাঁর সম্পদ বিবরণীতে কমিউনিটি সেন্টারে বিনিয়োগ হিসেবে দেখানো হয়েছে মাত্র ২৫ লাখ টাকা।
৫০ ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা দেখালেও বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। অপরদিকে বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, নাছির উদ্দিন ওই কোম্পানীতে নানা ধরনের দুর্নীতি করে বিগত সময়ে অন্তত ৭০-৭৫ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এখন নিজকে রক্ষার জন্য প্রশাসনের ওপরের মহলে গত কয়েকদিন দৌড়ঝাঁপ করছেন। সিবিএ নেতা নাছিরের নামে-বেনামে অর্জিত সম্পদ যাচাইয়ের জন্য ইতোমধ্যে দেশের প্রত্যেকটি সাব-রেজিস্ট্রার অফিস, বিআরটিএ ও তফসিলী ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে দুদক। একইসাথে তাঁর স্ত্রী ইয়াছমিন আখতার, মেয়ে নুসরাত জাহান নিশি, ছেলে শাহরিয়ার নওশাদ ও ইশরাত আবেদীনের ব্যাংক হিসাব তলব করেছে দুদক। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এতে সিবিএ সাধারণ সম্পাদকের নিজে ও স্ত্রী-সন্তানের নামে কোনো ব্যাংক হিসাব রয়েছে কিনা, থাকলে ব্যাংক লেনদেনের তথ্য, এ সময়ে কোনো হিসাব বন্ধ করলে তার তথ্যও দুদকের পক্ষ থেকে চাওয়া হয়।
অভিযোগ রয়েছে অবৈধ পন্থায় গড়ে তোলা এই শশী কমিউনিটি সেন্টারকে ঘিরে নাছির নাশতকার মামলায় জড়ায় হারুনকে
এদিকে নানান অপকর্ম আর দূর্নীতির বিরোধীতা করায় পদ্ম অয়েল কোম্পানীর টেস্টার হারুনকে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নাশকতার মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করেন। পুরো বিষয়টির নেপথ্যে প্রধান অনুঘটকের ভূমিকায় ছিলো এককালের ২৩০ টাকা বেতনের পিয়ন নাছির।
সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহল এবং বিশ্লেষকদের মতে নাছিরের মতো দূণীতিবাজ লুটেরাদের কারণেই পদ্মা অয়েল কোম্পানী কোটি কোটি টাকা গচ্ছা দিয়েছে। আর সুযোগ বুঝে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া নাছির টাকার কুমিরে পরিণত হয়েছে। অবশেষে নাছির দুদকের জালে ধরা পড়ায় সংশ্লিষ্ট মহল সন্তুষ্টি প্রকাশ করে অভিমত প্রকাশ করেন যে আইনানুগ দৃষ্টান্ত মূলক শাস্তিসহ নাছিরের সকল অবৈধ সম্পদক বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদান সময়ের দাবী।

নাছিরের ব্যবহৃত একাধিক দামী গাড়ীর একটি
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited