চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

হোমনা থেকে অপহৃত ৩ শিশু ঢাকা গাজীপুর থেকে উদ্ধার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু ঢাকা গাজীপুর থেকে উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৩৪ পিএম, ২০২১-০২-১৭

হোমনা থেকে অপহৃত ৩ শিশু ঢাকা গাজীপুর থেকে উদ্ধার

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনা থেকে অপহৃত ৩ শিশুকে ঢাকার গাজীপুর থেকে একদিন পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার খেলার মাঠ থেকে মেলায় ঘুরানো এবং আকর্ষণীয় জিনিস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে মাইক্রোতে করে অপহরণ করা হয়। মঙ্গলবার সকালে গাজীপুর বাসন থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে সন্ধ্যায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার স্েঙ্গ জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার শিশুরা হলো- উপজেলার ঘনিয়ারচর গ্রামের শরীফ উদ্দিনের ছেলে মাহিন (১২), ইউনুস মিয়ার ছেলে ফয়সাল (১০) ও অলি মিয়ার ছেলে শাহেদ (৯)। মাহিন ঘনিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয়, ফয়সাল ও শাহেদ প্রথম শ্রেণির ছাত্র। অপহৃত সাহেদের মামা মো. দেলোয়ার হোসেন সোমবার রাতে হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
উদ্ধার শিশুদের বরাত দিয়ে পুলিশ জানায়- শিশু মাহিন, ফয়সাল ও সাহেদ সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঘনিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাইকেল নিয়ে খেলা করছিল। এমন সময় একটি কালো মাইক্রোবাস এসে তাদের কাছে থামে। গাড়ি থেকে তিন জন লোক নেমে এসে তাদের মেলায় নিয়ে ঘুরানো এবং পছন্দসই আকর্ষণীয় জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখায়। প্রথমে তারা যেতে রাজী না হলেও পরে রাজি হয়। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই তাদের মুখে স্প্রে করা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়ে। চলার পথে তারা গাড়িতে বমিও করেছিল। সন্ধ্যায় ঘুম ভাঙলে তারা অচেনা জায়গায় একটি দোকানের সামনে বেঞ্চে বসা অবস্থায় নিজেদের আবিষ্কার করে। অচেনা জায়গা বুঝতে পেরে তারা ভয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় লোকজন তাদের কান্নাকাটি শুনে এগিয়ে এলে মাহিন তাদের ঠিকানাসহ মামা ও তার বাবার মোবাইল নাম্বার দেয়। সেখান থেকে লোকজন পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুদের স্থানীয় বাসন থানা হেফাজতে দেয়। বাসন থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার সকালে হোমনা থানা পুলিশ তাদের উদ্ধার করে। পরে সন্ধ্যায় উদ্ধার ৩ শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা সাইকেল নিয়ে মাঠে খেলতে যায়। সারাদিন বাসায় না ফেরায় পরিবারের মাঝে দুশ্চিন্তা সৃস্টি হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে কোথায়ও না পেয়ে ওই দিন রাতেই সাহেদের মামা মো. দেলোয়ার হোসেন হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এ ব্যাপারে হোমনা থানার এসআই মো. মোতাব্বির হোসেন বলেন, সোমবার শাহেদের মামা হোমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার গাজীপুর বাসন থানা পুলিশের সহযোগিতায় অপহৃত ৩ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও প্রকৃত ঘটনা উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর