শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২৪-০১-১৯
জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ও নোয়ারপাড়া ইউনিয়নে নদী ভাঙ্গন বিভিন্ন এলাকায় ফসলাদি জমির বালু ও এটেল মাটি রুহুল আমিনের হাত থেকে রক্ষা পেলো না। স্থানীয় সূত্রে জানা যায়,রুহুল আমিন দীর্ঘদিন যাবত যমুনার নদীর পাড় থেকে সিক্স সিলিন্ডার ড্রেজার দিয়ে চরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ভলগেট দ্বারা বালু উত্তোলন ও ফসলাদি জমিনে ইঞ্জিন চালিত বেকু দিয়ে মাটি খনন করে দৈনিক ২০-৩০টি মাহিন্দ্র গাড়ি দিয়ে সরবরাহ করে বিভিন্ন স্থানে অবৈধভাবে বিক্রয় করে আচ্ছেন। এতে হুমকিতে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদরাসা, কমিউনিটি ক্লিনিক, পথচারী, ফসলি জমি, ব্রীজ, সরকারের হাজার হাজার টাকায় নির্মিত রাস্তাঘাট ও পাইলিং পাড়। স্থানীয়দের অভিযোগ বালু ও মাটি ব্যবসায়ী রুহুল আমিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে প্রশাসন কােন ব্যবস্থা গ্রহণ করেনি । যেন দেখার কেউ নেই। নাম বলতে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন, রুহুল আমিনের হাত নাকি অনেক লম্বা। স্থানীয় প্রভাবশালী নেতা ও প্রশাসনিক কর্মকর্তা নাকি রুহুল আমিনের পকেটে থাকে। এ ব্যাপারে মাটি ব্যবসায়ী রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আপনাদের যা মন চায় তাই লেখেন। তাতে আমার কিচ্ছু যায় আসেনা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো: শাহেনুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited