শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৪৮ পিএম, ২০২১-০২-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ করোনা (কোভিড-১৯) মহামারিতে জনসচেতনতা সৃষ্টি ও সমাজসেবায় গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ‘স্বর্ণপদক” অর্জন করেছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার পল্টনস্থ হোটেল ফার্বসের হলরুমে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে বঙ্গবন্ধু ও বাংলাদেশ দেশের অগ্রগতিতে স্থানীয় ইউনিয়ন পরিষদ’ শীর্ষক আলোচনা সভা’য় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ছনিয়া সবুর আকন্দকে স্বর্ণপদক তুলে দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস, এ, এম জাকারিয়া আলম, সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ভুইয়াসহ সংসদ সদস্য ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজাপুর ইউপি চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দ বলেন, পুরস্কার প্রাপ্তির আশায় কেউ কাজ করে না। ব্যক্তির কাজের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তি ভালো কাজে অনুপ্রেরণা যোগায়। আমাকে সম্মানিত করায় আমি সবার কাছে চির কৃতজ্ঞ।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited