শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৪ পিএম, ২০২৪-০২-০৪
শামীম আকতার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ৩শ ৮৪ জন কে শিক্ষা উপ বৃত্তি ও ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে ১শ ৮০ জন কে ২ হাজার ৫শত টাকা করে, মাধ্যমিক পর্যায়ে ১শ ১১ জন কে ৬ হাজার টাকা করে ও কলেজ ৯৩ জনকে ৯ হাজার ৫ শত করে টাকা বিতরণ করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited