শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৪ পিএম, ২০২১-০২-১৯
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৮০ বছরের বৃদ্ধ মিলন সরদারকে চোখ উপড়ে হত্যার ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- জালাল মিয়া (৫২), আলাল মিয়া (৫০), দয়াল শাহ (৩৯), জামাল মিয়া (৪৮), মো. হোসেন মিয়া (৪৮), মাসুদুর রহমান (৩৫), মিজানুর রহমান (৫০), মো. আমির হোসেন (৫০), মঈন উদ্দিন ওরফে মনির মিয়া (৫০), মুহিন উদ্দিন (২৫), মো. কামাল মিয়া (৬০), রজব আলী (৭৫), শাহীন মিয়া (২০), মো. ডালিম মিয়া (৪০)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগরের গৌরনগর এলাকায় আজাইড়া গোষ্ঠি ও সরদার গোষ্ঠির মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে আজাইড়া গোষ্ঠির লোকজন সরদার গোষ্ঠির মিলন সরদারকে (৮০) চোখ উপড়ে ও জিহ্বা কেটে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় ৫৫ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, কিছু সংখ্যক আসামি ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলার থলিয়ারায় অবস্থান করছে। সেখানে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited