শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫০ পিএম, ২০২৪-০৭-২৮
আব্দুল্লাহ আল নোমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমবশ্যার জোর প্রভাবে পায়রা নদীতে স্বাভারিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি ও বৃষ্টির পানিতে মাঠে থই থই করছে। এতে আমনের বীজতলা পানিতে তলিয়ে পঁচে গেছে। জলকপাট বন্ধ থাকায় জলাবন্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে পরেছে কৃষকরা।
জানাগেছে, আমতলীতে এ বছর আমন চাষাবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫০০ হেক্টর জমি। ওই জমিতে বীজ বপন করতে কৃষকরা বীজতলা তৈরি করেছে। কিন্তু আমবশ্যার জোর ও বৃষ্টির পানিতে মাঠে পানি থই থই করছে। ফলে আমনের বীজতলা পানিতে তলিয়ে পঁচে গেছে। এতে বিপাকে পরেছে কৃষকরা। তাদের আবার নতুন করে বীজতলা তৈরি করতে হবে। কৃষকরা জানান, অধিকাংশ বীজতলা পঁচে গেছে। নতুন বীজতলা তৈরি না করে উপায় নেই। কিছু বীজ পানির ওপরে ভাসছে। ওই বীজের ওপর ভরসা করা যায়না। কিছু কৃষক উচু জমির বীজতলা রক্ষায় সেচ দিচ্ছেন কিন্তু কাজে আসছে না। দিনে সেচ দিলেও রাতে ওই বীজতলায় পানিতে তলিয়ে যাচ্ছে। এদিকে জলকপাটগুলো বন্ধ থাকায় জলাবন্ধতা দেয়া দিয়েছে। দ্রুত জলকপাটগুলো খুলে দেয়ার দাবী জানিয়েছেন কৃষকরা।
কৃষক মোঃ মোস্তফা বলেন, ঘটখালী স্লুইজের কপাট বন্ধ থাকায় পানি নামছে না। ফলে তীব্র জলাবন্ধতা দেখা দিয়েছে। পানি না নামায় বীজ পচে যাচ্ছে।
কৃষক হক মৃধা বলেন, আমনের বীজতলা পানিতে তলিয়ে অধিকাংশ পচে গেছে। পুনরায় বীজতলা তৈরি করা ছাড়া জমি রোপন করতে পারবো না।
পশ্চিম সোনাখালী গ্রামের সোহেল রানা বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে মাঠ তলিয়ে বীজতলা পঁচে গেছে।
আমতলী উপজেলা কৃষি অফিসার ঈশা বলেন, জোয়ার ও বৃষ্টির পানিতে আমনের কিছু বীজতলা তলিয়ে গেছে। পানি কমে গেলে আশা করি কৃষকদের তেমন সমস্যা হবে না।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোজ খবর নিয়ে দ্রুত জল কপাট খুলে দেয়ার ব্যবস্থা করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited