শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০২ পিএম, ২০২৪-০৮-১৮
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে গোয়াল ঘরে আগুন লেগে দুই কৃষকের ২টি গরু পুড়ে মারা গেছে। গত শনিবার (১৬ আগষ্ট) রাত ৭টা দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের খামারিয়া পাড়া গ্রামে কৃষক মাছেদ আকন্দ ও আছাদ আকন্দ বাড়ি গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরিফুর রহমান চঞ্চল ও সুরুজ্জামান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই স্থানীয়দের সহয়ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলের গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে মারা গেছে। আরেকটি গরু বাহিরে নিয়ে আসলে ও মারা গেছে বলে জানাযায়। এছাড়া টিনের গোয়াল ঘরটি পুড়ে যায়। এ বিষয়ে বাড়ির মালিক কৃষক আছাদ আকন্দ বলেন, প্রতিদিনের মতো আমার স্ত্রী গোয়াল ঘরে গরুকে রেখে চলে আসে। আমি মাগরিব নামাজ আদায় করে বাড়ি আসার সময় হঠাৎ করে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন যেভাবে পেরেছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। গোয়ালে থাকা আমার ২টি গরু পুড়ে মারা যায়। এতে আমার ২ লাখ ৮০ টাকার ক্ষতি হয়ে গেল। এই গরুগুলো আমার সম্বল ছিল। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited