শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৪-১০-২৫
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং ষ্টেশনের পিছনে মাদকদ্রব্য সেবন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ছয় জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো জামালপুর শহরের পাথালিয়া এলাকার সাহেব আলীর ছেলে শামীম আহম্মেদ (৩০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বটতলা গ্রামের খন্দকার জাহাঙ্গীর আলমের ছেলে মোস্তাফিজুর রহমান দিপু (২৫) জামালপুর দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা গ্রামের আবুল মনসুরের ছেলে শাকির আহাম্মেদ (৪২) মৃত খোকা মন্ডলের ছেলে তামিম হোসেন (২২) আমিনুল ইসলামের ছেলে অন্তর (২০) এবং ছোনটিয়া গ্রামের আঃ সামাদ আলীর ছেলে শামীম হোসেন (২৭)। নারায়নপুর তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি সঙ্গীয় ফোর্সসহ দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা এলাকার মোমো মিথী ফিলিং ষ্টেশনের পিছনে যান। সেখানে মাদকদ্রব্য সেবন ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার সময় ছয়জন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের নিকট হতে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এবং মাদক সেবনের বিভিন্ন ধরনের সরঞ্জামাদী জব্দ করা হয়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল আতিক জানান,আটককৃতদের বিরুদ্ধে ৩৬(১) এর ১০(ক)/১৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। জামালপুর থানার মামলা নং-৩৯ তাং-২৫/১০/২০২৪। আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited