শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০১ পিএম, ২০২৪-১১-০৬
শরীফুল হক : জোনাকি সার্ভিস লাইন (প্রাঃ) লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক ,দানবীর হাজী ইব্রাহিম মাহবুব জাকির গত ৩রা নভেম্বর রাজধানী ধুপখোলা আজগর আলী হাসপাতালে রাত ১১:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন.. ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।মরহুমের নিজ বাড়ি লক্ষিপুর জেলার রায়পুর নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ,দুই ছেলে দুই মেয়ে ভাই বোন সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
ইব্রাহিম মাহবুব জাকির এর মৃত্যুতে সায়দাবাদ বাসটার্মিনাল এর মালিক ও শ্রমিক সংগঠনের মাঝে ও বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে আসে।এছাড়া জোনাকি সার্ভিস (প্রাঃ)লিঃ এর জি এম ,ম্যানেজার সহ সকল কর্মকর্তা ,কর্মচারীরা উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জোনাকি সার্ভিস (প্রাঃ)লিঃ এর পরিচালক আবুল কাশেম বলেন , আমরা একজন গুনিজন, সফল উদ্যোক্তা হারালাম।জাকির ভাই জীবদ্দশায় সহজ সরল সদালাপী একজন ভালো মানুষ ছিলেন, তিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমি তার রুহের মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
জোনাকি সার্ভিস (প্রাঃ)লিঃ এর ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যুতে সায়দাবাদ জোনাকি সার্ভিস ১নং প্রধান টিকিট কাউন্টার ,৬সায়দাবাদ হকম্যানসন ভবন মালিক মোঃ আওলাদ হোসেন ও তার ভাই মনিরুল হক,এহতেশামুল হক, রবিউল হক ,শরীফুল হক এক পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।আওলাদ হোসেন বলেন, জাকির ভাই জীবদ্দশায় সহজ সরল সদালাপী একজন ভালোমানুষ ছিলেন। উণার অকাল মৃত্যুতে আমি মর্মাহত।আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে বেহেশত নসীব করেন।আমিন।
মরহুম ইব্রাহিম মাহবুব জাকির এর সন্তান নাদিম. নাঈম , নার্গিস ,নাসরিন এক পৃথক বার্তায় জানান তাদের প্রানপ্রিয় বাবার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited