চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দীর্ঘ একযুগ পরে দেশে ফিরছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি সেলিম রেজা

দীর্ঘ একযুগ পরে দেশে ফিরছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি সেলিম রেজা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২০ পিএম, ২০২৪-১১-১১

দীর্ঘ একযুগ পরে দেশে ফিরছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি সেলিম রেজা

ঝালকাঠি প্রতিনিধি : শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি’র নেতারা। এদের কেউ এক যুগ, কেউ দেড় যুগ পর দেশে ফিরছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থানের কারণে বিএনপি’র রাজনীতিতে যুক্তরাজ্যের ‘লন্ডন’ ছিল বারবার আলোচনায়। বাংলাদেশের পর বিএনপি’র রাজনীতিতে সবচেয়ে বেশি সরগরম ছিল লন্ডন। কেন্দ্রীয় সব কর্মসূচি ঢাকার পাশাপাশি লন্ডনে বড় পরিসরে পালিত হত। অনেক কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এসে যোগ দিতেন। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকায় অনেকেই গেল এক যুগ, দেড় যুগ দেশে আসতে পারেন নি। অনেকের পাসপোর্টও আটকে থাকা সহ নানা জঠিলতা ছিল। গত ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। একসময়ের তুখোর ছাত্র নেতা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ঝালকাঠি জেলার রাজাপুরের কৃতী সন্তান হাবিবুর রহমান সেলিম রেজা আগামী ১৬ নভেম্বর সকাল ৮:২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে আসছেন। শেখ হাসিনা সরকারের সময় তার মা মারা যাওয়ায় তিনি দেশে ফিরে মায়ের দাফন ও কবর জিয়ারত করতে পারেননি। আমেরিকায় তিনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেয়ায় তার উপর হুলিয়া জারি করায় দেশে আসতে পারেননি। তাই হাবিবুর রহমান সেলিম রেজা দীর্ঘ দিন পর দেশে আসছেন।

হাবিবুর রহমান সেলিম রেজা জানান, ‘দেশ স্বাধীন হলেও আমরা এখনও পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইনি। আমাদের দল এখনও ক্ষমতায় আসেনি। আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম নতুন সরকার গঠন হবে। তবে নির্বাচন অনেক কঠিন হবে, এখনই খুশি হওয়ার কিছু নেই। দলের প্রতি সম্মান রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলতে হবে। সবাই মিলে নির্বাচনে বিজয় এনে সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ দেশ নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো।’ তিনি বলেন, শেখ হাসিনার প্রতিহিংসা পরায়নতার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারব। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আমি খুবই আবেগ আপ্লুত হচ্ছি। তিনি আরও বলেন, স্বৈরাচারের পতন হওয়ায় দেশ ও দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তাই আমিও দেশে ফিরে আমার, নির্বাচনী এলাকা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এর মানুষের সাথে এই আনন্দ উপভোগ করব। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নির্বাচনী এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই বিএনপি নেতা সবার দোয়া কামনা করেন। উল্লেখ্য, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নিউইয়র্কে নেতৃত্ব দিয়ে নিউইয়র্কবাসীর কাছে তিনি ব্যাপক জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন

রিটেলেড নিউজ

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত


জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জনকল্যাণের এক অনন্য নজির: পুবাইলে ৩৯নং ওয়ার্ডের ৭৫ পুণ্যার্থীকে নিয়ে ওমরায় গেলেন সমাজসেবক নুরুজ্জামান মৃধা

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: ​সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত


সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

সাবেক আমলার ‘হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার’ প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্টের সংবাদ সম্মেলন

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত


জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর