শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১২ পিএম, ২০২৪-১১-১১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুর সমিতি ঢাকার সাবেক মহাসচিব অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি তদন্ত আনিসুর আশেকীন জানান, গ্রেপ্তারকৃত অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে সোমবার বিকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। গত ৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুলে মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্র,আগ্নেয়াস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রদের ওপর গুলি করা হলে অনেকেই আহত হয় ও আন্দোলনকারী ছত্রভঙ্গ হয়ে যায়। ওই ঘটনায় গত ১ নভেম্বর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। মামলার অন্য আসামিরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব সাবেক এমপি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী,সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, যুবলীগ নেতা রেজুয়ান রাজন, মোকলেছুর রহমান, সাইফুল্লা ইসলাম, সাকিবুল আহসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী শফিকুল ইসলাম গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে-বিদেশে রসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন বলেও অভিযোগ উঠেছে। শেখ হাসিনার সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যবসায়ী পার্টনার শফিকুল ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। বিগত ১৭ বছরে তিনি শতশত কোটি টাকার সম্পদ করেছেন। এসব সম্পদের উৎস নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited