শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:১৩ পিএম, ২০২৫-০১-১১
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মেলান্দহে উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু চাঁদা না পেয়ে জামায়াত নেতার ইটভাটায় হামলা,ভাঙচুর ও নগদ টাকা লুট করার অভিযোগ করেছেন জামায়াত নেতা। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বুরুঙ্গা গাংপাড় এলাকায় অবস্থিত এবিবি ব্রিকস নামক ইটভাটায় ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ভাটায় থাকা নগদ ৫ লাখ ২০ হাজার টাকা লুট করাসহ ব্যাপক তাণ্ডব চালায়। ইটভাটায় থাকা অফিস,বেকু,কিলিং মেশিন ঘর,ইট ভাটার চুলা,বিদ্যুৎ লাইন ব্যাপক ভাংচুর চালায়। এই ঘটনায় শুক্রবার(৯জানুয়ারি) দুপুরে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করে ইটভাটা কর্তৃপক্ষ। ইটভাটা মালিক জেলা জামায়াত নেতা অধ্যাপক হারুন অর রশিদ অভিযোগ করেন, উপজেলা যুব দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু ও ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক নবীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয় তারা ইট ভাটার সামনে সড়কে বাঁশ ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে ভাটার কর্মচারীরা বাঁশ ও ইট সরিয়ে ভাটার কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করলে রাতে যুবদল নেতা মনুর নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী রাম দা,কিরিচ,লোহার রড় সহ ইট ভাটায় ব্যাপক হামলা চালায়। এছাড়াও ড্রয়ারে কয়লা ক্রয়ের জন্য রাখা ৫ লাখ ২০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায় যুবদল নেতা। ভাংচুর ও লুটপাট শেষে যুবদল নেতা মনু এবং নবীন, জিয়া,মুনসুর দাবিকৃত চাঁদার পুরো টাকা না পেলে ফের হামলার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ করেন এই ভুক্তভোগী জামায়াত নেতা । এ ব্যাপারে মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনুর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেো তাকে পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ইট ভাটায় হামলা ও ভাংচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited