শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৩ পিএম, ২০২১-০২-২৩
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে এক কেজি গাঁজাসহ রুহুল আমিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমানের নেতৃত্বে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন (৩০) উপজেলার পৈয়া পাথর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।গ্রেফতারকালে ওসি’র সাথে ছিলেন এসআই মোর্শেদ ও এএসআই হানিফ সহ মুরাদনগর থানার একদল পুলিশ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মোর্শেদ আলম ও এএসআই হানিফ তাদের সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী রুহুল আমিনের বাজারের ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited