শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৩৬ পিএম, ২০২১-০২-২৪
ইসমাইল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : পেশাগত দায়িত্ব পালনকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বুধবার সকালে পৌর শহরের এডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণ ও সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবিরের সঞ্চালনায় আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি কাজী হান্নান খাদেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলা টিভির প্রতিনিধি ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি সাইফুল ইসলাম,আখাউড়া উপজেলা প্রেসসক্লাবর সভাপতি ও আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মো. জুয়েল মিয়া,মাই টিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন,ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি,বঙ্গ টিভির রুবেল আহমেদ,বার্তা বাজার আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, আখাউড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাওসার ভূইয়া, যুবলীগ নেতা মনির হোসেন সহ আরো অনেকে। এসময় বক্তারা খুনের সঙ্গে জড়িত সকল আসামিদের আগামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। লাশ নিয়ে যেনো কেউ রাজনীতি করতে না পারে তার হুশিয়ারি দেন।অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তাঁরা।ঘটনার পাঁচদিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো খুনীরা ধরাছোঁয়ার বাহিরে থাকা স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার পরিচয়।জনগণের ট্যাক্সের টাকায় সরকারী কর্মকতাদের বেতন দেয়া হয় জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার জন্য।নিহতের পরিবারকে আর্থিক ও আইনী সহায়তা দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। এই সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আল আমিন,দৈনিক আমাদের বাংলার ইসমাইল হোসেন,দৈনিক ভোরের দর্পনের জুনাইদ হোসেন পলক, দৈনিক ডেল্টা টাইমসের অমিত হাসান অপু,মাতৃভূমি খবরের মোহাম্মদ রিফাত, দৈনিক সমাজ কন্ঠের রিয়াদ, দিদার প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited