শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২৫-০১-২৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৩জানুয়ারি) দুপুরে বিটিপিটি প্রশিক্ষণার্থী ব্যাচের আয়োজনে শহরের পিটিআই ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণরত সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,ইলমা জাহান, শাহীনুর ইসলাম ও নূর হোসেন। আয়োজিত মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব,পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য,একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদকে ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : ইউসুফ আলী: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ আয়োজনের আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited