শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪২ পিএম, ২০২৫-০৩-১৬
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৫মার্চ) রাতে অভিযুক্ত বজলুর রহমানকে (৩০) আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের একটি মাদরাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে নিয়মিত বলাৎকার করে শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা মাদরাসা ঘেরাও করে প্রায় তিনঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১০ বছরের শিশুর মা জানান,তার ছেলেকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল ওই শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি বাবা-মাকে জানায়। ৯ বছরের শিশুর মা জানান,তার ছেলেকে চার মাস ধরে বিভিন্ন সময় ওই শিক্ষক বলাৎকার করে আসছিল। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। একজন নির্যাতিত শিশুর পরিবারও থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited