শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৭ পিএম, ২০২৫-০৩-১৬
তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া(নাটোর) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, “সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। মাগুরার মেয়েটির ঘটনা কেবল একটি উদাহরণ, সারাদেশে এমন অসংখ্য ঘটনা ঘটছে যা মিডিয়ার নজরে আসছে না। বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।”
শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “গত ১৫ বছর স্বৈরশাসক দেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে উঠে এক অভ্যুত্থান ঘটিয়েছে, যেখানে ছাত্ররা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। আজকের এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। এটি একার পক্ষে সম্ভব নয়। বিএনপি জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুত। আজকের বাংলাদেশকে নিরাপদ করতে পারলে, আগামীর বাংলাদেশ হবে আমাদের সন্তানদের জন্য নিরাপদ। এজন্য দরকার সুষ্ঠু ভোটের সংস্কৃতি, যাতে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন এবং তোফাজ্জল হোসেন মিঠু।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited