শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৬ পিএম, ২০২১-০২-২৭
মো. শাহাদাত আলম অন্তর (কুমিল্লা): কুমিল্লা নগরীতে রং মিস্ত্রি মো: আমিন হোসেন হত্যায় জড়িত মূল ঘাতক পারভেজ ও তার ফুফু নাজমা বেগমকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। হত্যায় ব্যবহার করা ছুরি জব্দ করেছে। ২৭ ফেব্রুয়ারি শনিবার ভোর রাত ৪ টায় কুমিল্লা রেলস্টেশন থেকে ঘাতক পারভেজকে এবং হত্যার ইন্ধনদাতা নাজমা বেগমকে গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ঘাতক পারভেজ নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলির মেনু খান কলোনীর শাহলম মিয়ার ছেলে, নাজমা বেগম একই এলাকার তৌহিদ মিয়ার স্ত্রী।শুক্রবার সকালে দক্ষিণ ঠাকুরপাড়া বিসিক শিল্প নগরীর সাবেক এমপি আলী হোসেনের বাসা সংগ্লন মাঠে একই এলাকার রং মিস্ত্রি মো: আমিন মিয়াকে ছুরিকাঘাত করে বখাটে পারভেজ । এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মো: আমিন হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার মো: নোয়াব আলীর ছেলে। তারা বর্তমানে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলিতে বসবাস করছিলেন।তবে স্থানীয় সূত্র আরো জানায়, খেলা নয় অন্য কারণে খুন হয়েছে আমিন । নিহত আমিনের বড় ভাই ইয়াছিন ঘাতক পারভেজের চাচাতো বোন নিপাকে বিয়ে করে। পারভেজের ফুফুু নাজমা বেগমের সাথে আমিনের পরিবারের এ নিয়ে বেশ কোন্দল চলছিল। নিহত আমিনের বড় ভাই ইয়াছিনকে বেশ কয়েকবার মারধরও করে। ওয়ার্ড কাউন্সিলর দু পরিবারকে নিয়ে বেশ কয়েকবার সালিশ বসলেও স্থায়ী কোন সমাধান হয়নি। এসব কোন্দলের জেরেই আমিনকে হত্যা করে।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আমিনের ভাই ইয়াছিন বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক পারভেজ ও নাজমা গ্রেফতার হয়েছে। বাকি দুইজনকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited